প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্প্রিং সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. জেনারেল (এলপিআর) মো. মইনুল ইসলাম, ট্রেজারার মো. শহীদ উল্লাহ, গ্রিন বিজনেস স্কুলের ডিন গোলাম আহমেদ ফারুকী, অ্যাডভাইজার এম এম খান এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন মো. ফয়জুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি