গ্রিন ইউনিভার্সিটির নতুন সহ-উপাচার্য ড. ফৈয়াজ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান গ্রিন ইউনিভার্সিটির সহ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কর্মস্থলে কাজ শুরু করেন তিনি। তাঁকে ফুল দিয়ে বরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ্, রেজিস্ট্রার লে. জে. (অব.) মো. মইনুল ইসলাম, অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মো. ফাইজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।