গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ গত শনিবার এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। ওই দিন পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, মোবাইল প্ল্যানারি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় রোকেয়া সরণির ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির এবং ট্রেজারার মো. শহীদ উল্লাহসহ বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতে কেক কাটা হয়। এরপর একটি আনন্দ শোভাযাত্রা বেগম রোকেয়া সরণি প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সামদানী ফকির। স্বাগত বক্তব্য দেন ট্রেজারার মো. শহীদ উল্লাহ। স্মৃতিচারণা করে বক্তব্য দেন ডেপুটি রেজিস্ট্রার মো. মাজহারুল ইসলাম ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জগন্নাথ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যবসায় অনুষদের ডিন গোলাম আহমেদ ফারুকী ও ইইই বিভাগের চেয়ারম্যান মো. ফাইজুর রহমান। বিজ্ঞপ্তি।