গ্রিন ভয়েসের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস গতকাল শুক্রবার বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা-তুরাগ-বালু-সোনাই-দেবধোলাইসহ সব নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র-যুব সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের প্রায় নদীগুলো অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। গুরুতর দূষণের শিকার হচ্ছে নদীগুলো। কিন্তু এ ব্যাপারে সংশ্ল্লিষ্ট কর্তৃপক্ষের কোনো জোরালো ভূমিকা দেখা যাচ্ছে না।
গ্রিন ভয়েসের সমন্বয়ক মো. আলমগীর কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিবেশ সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মৃধা, শরীফ জামিল প্রমুখ। বিজ্ঞপ্তি।