প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ং উইমেন্স খ্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন (ওয়াইডব্লিউসিএ) ও রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে গতকাল শনিবার ‘গ্রিন র্যালি’ নামে সচেতনতামূলক একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷ সকাল আটটায় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি৷ এটি উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ৷ এতে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, ওয়াইডব্লিউসিএর জাতীয় সভানেত্রী নেলী সাহা, জাতীয় সাধারণ সম্পাদিকা হেলেন মনীষা সরকার, ঢাকা ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদিকা সিলভিয়া শান্তশ্রী মজুমদার, চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ, সাংবাদিক শাহনাজ মুন্নী প্রমুখ যোগ দেন৷ বিজ্ঞপ্তি৷