গ্রিন লাইফ মেডিকেলকলেজ হাসপাতালের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ প্রয়োজন। এ জন্য আস্থা অর্জন ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে সমর্থ হবে। এতে নতুন উদ্যোক্তাদের মনে আশা তৈরি হবে।আনুষ্ঠানিকভাবে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজধানীর গ্রিন রোডে বেসরকারি উদ্যোগে স্থাপিত হাসপাতালটির সঙ্গে যুক্ত চিকিৎসকেরা রোগীদের আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার অঙ্গীকার করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন লাইফ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক শামসুদ্দিন আহমেদ। এতে আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক সাহলা খাতুন, অধ্যাপক এ এইচ এম আহসান উল্লাহ ও গ্রিন লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মইনুল আহসান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপাচার্য প্রাণগোপাল দত্তসহ দেশের খ্যাতনামা চিকিৎসকেরা এ সময় উপস্থিত ছিলেন।