গ্রিন স্টার সম্মাননা পেলেন হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী হাছান মাহমুদ গ্রিন স্টার সম্মাননায় ভূষিত হয়েছেন। গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় গ্রিন ক্রস ইন্টারন্যাশনালের সাধারণ অধিবেশনে হাছান মাহমুদকে এ পুরস্কার প্রদান করা হয়।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকার সময়ে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গৃহীত জাতীয় ও আন্তর্জাতিক নানা পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেলেন তিনি।
জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবেশ বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সমন্বয় সংস্থার যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। জেনেভার সিআইসিজি সেন্টারে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান, কাউন্সিলর শেলী সালেহীনসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের পরিবেশবিষয়ক সরকারি ও বেসরকারি সংস্থার সদস্যরা।