গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির শাখা ব্যবস্থাপকদের অর্ধবার্ষিক সম্মেলন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীতে কোম্পানির প্রধান কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুরুল আবসার। দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপদেষ্টা নাসির এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী এবং কনসালট্যান্ট এ এস এ মুয়িজ। বিজ্ঞপ্তি।