গ্রিল কেটে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের পূর্ব মুকুন্দবাড়ী এলাকার রাজু আহম্মেদের বাসায় গতকাল মঙ্গলবার চুরি হয়েছে। গতকাল দুপুরে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বাসার ভেতরে ঢুকে দুই ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় পরিবারের লোকজন ওই বাসার বাইরে ছিলেন। এ ঘটনায় বাসার মালিক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।