গ্রিল কেটে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের নয়াবাজারের মৌসুমী আবাসিক এলাকায় গতকাল শনিবার দুপুরে বাসার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এর দাম প্রায় সাড়ে আট লাখ টাকা। মৌসুমী আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৪৩ নম্বর হোল্ডিংয়ের ঝিনুকা আকতারের বাসায় এ চুরির ঘটনা ঘটে।