প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত অনুবিভাগ) মো. জসিম উদ্দিনকে গ্রিসে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিসিএসের ১৩তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা জসিম উদ্দিন কূটনীতিক হিসেবে ওয়াশিংটন, নয়াদিল্লি, টোকিও এবং ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকে আধুনিক আন্তর্জাতিক শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি নেন। ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে তিনি এনডিসি কোর্স শেষ করেন।