গ্রিসে নতুন রাষ্ট্রদূত জসিম উদ্দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত অনুবিভাগ) মো. জসিম উদ্দিনকে গ্রিসে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডারের) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসিম উদ্দিন কূটনীতিক হিসেবে ওয়াশিংটন, নয়াদিল্লি, টোকিও ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জসিম উদ্দিন যুক্তরাজ্য থেকে আধুনিক আন্তর্জাতিক শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি নেন। ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে তিনি সাফল্যের সঙ্গে এনডিসি কোর্স শেষ করেন।