গ্রিসে বাংলাদেশিসহ আটক ১৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের লেসবস দ্বীপ থেকে গতকাল সোমবার ১৫০ জন অভিবাসন-প্রত্যাশীকে আটক করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক আছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা গত রোববার লেসবস দ্বীপে এসে পৌঁছায়। স্থানীয় পুলিশ মুখপাত্র জানান, আটক ব্যক্তিদের এথেন্সের অভিবাসন কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।
এদিকে অভিবাসন চুক্তির বিষয়ে কাজ করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সহযোগী দেশগুলোর সহায়তা চেয়েছে তুরস্ক। তুরস্কের কর্মকর্তারা গতকাল সোমবার লেসবস দ্বীপে পৌঁছান। অভিবাসন চুক্তি অনুযায়ী, ২০ মার্চের পর কোনো অভিবাসন-প্রত্যাশী তুরস্কে গেলে তাঁকে আটক করা হবে।