গ্রিসে বাংলাদেিশ সেই শ্রমিকেরা ন্যায় বিচার পেলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের স্ট্রবেরি খামারে বাংলাদেশি শ্রমিকদের ওপর গুলিবর্ষণের মামলায় খামার মালিক ও তাঁর সহকারীর খালাসের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এ আদেশ দেন। খবর দ্য প্রেসপ্রজেক্টের।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর কোস্তানতিনোস পারাসকেভাইদিস বলেন, গুলিবর্ষণে অভিযুক্ত চার ব্যক্তির মধ্যে ওই দুজনের পুনর্বিচারের কোনো আইনি ভিত্তি নেই। সরকারপক্ষের আইনজীবী এফতারপি কোজামানি রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন।
২০১৩ সালে গ্রিসের রাজধানী এথেন্স থেকে ৪০০ কিলোমিটার দূরে মানোলাদা এলাকায় একটি স্ট্রবেরি খামারে কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে বাংলাদেশি শ্রমিকেরা কাজ অব্যাহত রাখতে অস্বীকৃতি জানান। বেতনের পরিবর্তে তাঁদের ওপর গুলিবর্ষণ করা হয়।
চলতি বছর পাত্রাস অঞ্চলের একটি আদালতে এর বিচারকাজ শুরু হয়। গত জুলাইয়ে আদালত খামারের মালিক ও সহকারীকে সব অভিযোগ থেকে খালাসের আদেশ দেন। তবে অপর দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয় এবং ১৪ ও ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
পাত্রাস অঞ্চলের আদালতের রায়ে গ্রিস ও এর বাইরে বিক্ষোভ হয়। মানবাধিকার সংগঠনগুলো ওই রায়কে ‘বর্ণবাদী কলঙ্ক’ হিসেবে বর্ণনা করে।