গ্রীন ইউনিভার্সিটির নতুন উপাচার্য গোলাম সামদানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীন ইউনিভার্সিটির নতুন উপাচার্য পদে গোলাম সামদানী ফকিরকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য। তিনি ১৬ মে গ্রীন ইউনিভার্সিটিতে যোগ দেন। এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সামদানী। তাঁর বাবা মরহুম আতাউর রহমান ফকির এবং মা মরহুমা রাবেয়া খাতুন ফকির। তিনি এক সন্তানের জনক। বিজ্ঞপ্তি।