গ্রীন লাইন পরিবহনের সঙ্গে প্রথম আলোর চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীন লাইন পরিবহন ও প্রথম আলোর মধ্যে গতকাল সোমবার একটি করপোরেট চুক্তি হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। চুক্তি অনুযায়ী এখন থেকে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী গ্রীন লাইন পরিবহনের জাহাজের (গ্রীন লাইন ওয়াটার ওয়েজ) যাত্রীরা প্রথম আলো পত্রিকা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক ও করপোরেট জ্যেষ্ঠ নির্বাহী গৌতম মণ্ডল। গ্রীন লাইনের পক্ষে ছিলেন মহাব্যবস্থাপক আবদুস সাত্তার ও আইটি পরামর্শক মনির হোসেন।