গ্রীষঞ্চকালীন ছুটি কমিয়ে ১০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রীষঞ্চকালীন অবকাশ ছুটি ২০ দিন কমিয়ে ১০ দিন করা হয়েছে। ছুটি থাকবে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা না হলেও বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্ধিত বেতন ফি ও সান্ধ্য কোর্সবিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ছিল। এ সময় বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত ছিল। এরপর চলতি মাসেও ছাত্র সংগঠনের ধর্মঘটে চার দিন ক্যাম্পাস বন্ধ থাকে। এ কারণে ১০ মে থেকে ১০ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত থাকলেও তা কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, অনাকাঙ্ক্ষিত বন্ধে সেশনজট বৃদ্ধি পাওয়ায় ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত গ্রীষঞ্চকালীন ছুটি থাকবে। এই ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।