গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের ঘাটতি হবে দেড় হাজার মেগাওয়াট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের ঘাটতির পরিমাণ দাঁড়াবে এক হাজার ৫০০ মেগাওয়াট। গতকাল বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক। সাংসদ ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।এনামুল হক আরও জানান, চলতি মাসে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল পাঁচ হাজার ৬০০ মেগাওয়াট। গ্যাসের সংকট অব্যাহত থাকায় এই সময়ে বিদ্যুতের গড় উৎপাদন ছিল তিন হাজার ৮০০ থেকে চার হাজার মেগাওয়াট।তারানা হালিমের প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, নতুন বিদ্যুৎ-সংযোগের ক্ষেত্রে সরকারি নির্দেশের আগে যেসব গ্রাহক চাহিদা মোতাবেক অর্থ (ডিমান্ট নোট) পরিশোধ করেছে, শুধু তাদেরকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে সংযোগ দেওয়া হচ্ছে।