প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি আজ রোববার থেকে শুরু হচ্ছে৷ চলবে ১০ জুন পর্যন্ত৷ তবে এবার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে৷ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, এ বছর বিশ্ববিদ্যালয় অনাকাঙ্ক্ষিত কারণে বন্ধ থাকায় ছুটি কমিয়ে ১০ দিন করা হয়েছে৷ ১ থেকে ৭ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে৷ ৮ জুন থেকে অফিস খুলবে এবং ১১ জুন থেকে ক্লাস শুরু হবে৷ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি