প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অবকাশ। ২৫ দিনের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলবে ১ জুন। আর ১৬ দিনের ছুটি শেষে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুলবে ২৩ মে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, ৭ থেকে ৩১ মে পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে। ছুটি থাকলেও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত রুটিন অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।