প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ সময় সব বিভাগে ক্লাস ও পরীক্ষা চলবে। এ ছাড়া অন্য বছরগুলোতে রমজান মাসে বন্ধ থাকলেও এবার পরীক্ষা চলবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অনুষদের ডিনদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহতের ঘটনার জের ধরে ১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় প্রায় সাড়ে চার মাস বন্ধ ছিল। গত ৪ এপ্রিল ক্যাম্পাস খোলার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ছিল, আসন্ন গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ও রমজান মাসে ক্লাস-পরীক্ষা নিয়ে যেন এ ক্ষতি কিছুটা কমিয়ে আনা হয়। শিক্ষার্থীদের এ দাবিতে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেশনজট নিরসনের জন্য এ ছুটি বাতিল করা হয়েছে।