গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল। রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগ নিজ নিজ শিক্ষার্থীদের জন্য পৃথক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এবার¯স্নাতক ও¯স্নাতকোত্তর শ্রেণিতে ১১৫০-এরও বেশি শিক্ষার্থীকে বরণ করা হয়। শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, শিক্ষা কার্যক্রম এবং সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। সবচেয়ে বেশি শিক্ষার্থীকে বরণ করা হয় বিবিএ বিভাগের অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শহিদুল হাসান। বিজ্ঞপ্তি।