গ্রীষ্মের ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের অসহনীয় দাবদাহের মধ্যে স্বস্তি ও আনন্দ নিয়ে হাজির হয় রসাল সব ফল। আর এসব রসাল ফলের সম্ভারের কারণেই তীব্র গরমেও কিছুটা হলেও মেলে স্বস্তি। বাজারে আসছে বিভিন্ন মৌসুমি ফল। ছবিগুলো তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা

সিলেটের বাজারে উঠেছে বড় আকৃতির মিষ্টি লিচু। প্রতি আঁটি লিচুর দাম ২২০ টাকা। ছবিটি রোববার সুরমা পয়েন্ট এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

বাজারে আসতে শুরু করেছে পানি তাল। এগুলো প্রধানত আসে কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর থেকে। ছবিটি আজ রোববার চট্টগ্রাম নগরের কদমতলী মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

বরাবরের মতো এবারও ঈশ্বরদী জেলায় লিচুর ফলন ভালো হয়েছে। গাছে গাছে ঝুলছে পাকা রসাল লিচু। ছবিটি সলিমপুরের জয়নগর গ্রাম থেকে তোলা। ছবি: মাহাবুবুল হক

গ্রীষ্মের ফল হিসেবে বাঙ্গির চাহিদা রয়েছে। রংপুরে আকারভেদে প্রতিটি বাঙ্গির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ছবিটি আজ রোববার রংপুর নগরের জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

মধুপুরের আনারসের জনপ্রিয়তা দেশজুড়ে। বাজারে আসতে শুরু করেছে মধুপুরের ছোট আকৃতির মিষ্টি আনারস। ময়মনসিংহে এক জোড়া আনারসের দাম আকৃতিভেদে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ছবিটি রোববার সকালে ময়মনসিংহের শহরের নতুন বাজার থেকে তোলা। ছবি: জগলুল পাশা

সম্ভবত গ্রীষ্মের সবচেয়ে জনপ্রিয় ফল তরমুজ। সিলেট নগরের কমদতলি এলাকায় ট্রাক থেকে তরমুজ নামাচ্ছেন এক ব্যবসায়ী। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: আনিস মাহমুদ