গ্রুপ বিমার চেক হস্তান্তর করল বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানায় চাকরিরত অবস্থায় মারা যাওয়া শ্রমিকদের ওয়ারিশদের মধ্যে মোট ৩৮ লাখ টাকার চেক (গ্রুপ বিমা) হস্তান্তর করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল শনিবার বিকেলে বিজিএমইএ চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ১৬টি পোশাকশিল্প প্রতিষ্ঠানের ১৯ জন শ্রমিকের ওয়ারিশদের হাতে চেক তুলে দেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মঈনউদ্দিন আহমেদ। প্রতি ওয়ারিশকে ২ লাখ টাকার চেক দেওয়া হয়। এ সময় বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ ফেরদৌস, পরিচালক আ ন ম সাইফউদ্দিন, আমজাদ হোসেন চৌধুরী ও সাইফ উল্লাহ উপস্থিত ছিলেন।