গ্রেনেড উদ্ধার পুকুর থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ কাদমা গ্রামে গতকাল সোমবার পুকুর থেকে বালু তোলার সময় একটি তাজা গ্রেনেড পাওয়া গেছে। পুলিশ গ্রেনেডটি উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কয়েক দিন ধরে স্থানীয় কলেজের প্রভাষক ইমদাদুল হকের পুকুর থেকে মেশিন দিয়ে বালু তোলা হচ্ছিল। গতকাল দুপুরে বালু তোলার সময় মেশিনের পাইপে ভারী একটি বস্তু আটকে যায়। বালু তোলার কাজে নিয়োজিত মামুন নামের এক যুবক সেটি তুলে গ্রেনেডটি দেখতে পান। তিনি সেটি পানির মধ্যে রাখেন।