গ্রেপ্তার, বিয়ে অতঃপর রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা থানা হেফাজতে গতকাল বৃহস্পতিবার ‘পূর্বপরিচিত’ জিনাত কবিরকে বিয়ে করলেন সংগীত পরিচালক শওকত আলী ওরফে ইমন। জিনাতের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আগের দিন বুধবার পুলিশ শওকতকে গ্রেপ্তার করে। বিয়ের পরই মাদকদ্রব্য আইনের মামলায় তাঁকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রমনা থানায় শওকত আলী ও জিনাত কবিরের বিয়ে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন শওকতের ভাই সুমন, তাঁদের আইনজীবী, গীতিকার কবির বকুল এবং জিনাত কবিরের ফুফা ও ফুফু।বিয়েতে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, ১০ লাখ টাকা দেনমোহরে রমনা থানায় শওকত ও জিনাত কবিরের বিয়ে হয়েছে।জিনাত কবির বলেন, ‘বিয়ে করার পর ইমন (শওকত) আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি তাকে মাফ করে দিয়েছি। যাতে সে ছাড়া পায়, সেই চেষ্টা করছি।’তবে রমনা থানার ওসি শাহ আলম দাবি করেন, ‘রমনা থানায় এ বিয়ে হয়নি। শুনেছি, আদালতে সমঝোতা হয়েছে।’ গত মঙ্গলবার জিনাত কবির শওকতের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন।