গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন প্যাকেটজাত করার যন্ত্রসহ গতকাল মঙ্গলবার শরিফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শরিফুলের বাড়িতে অভিযান চালিয়ে এক প্যাকেট হেরোইনসহ যন্ত্রটি উদ্ধার করা হয়। গোদাগাড়ী থানার ওসি আবু মোকাদ্দেম জানান, শরিফুল একজন হেরোইনসেবী। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।