প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১৫) তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার সময় রনি মিয়া (২১) নামের এক কলেজছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রনি মঠবাড়িয়া সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে পরীক্ষা শেষে ওই ছাত্রী মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। সন্ধ্যায় মিরুখালী এলাকা থেকে তাকে তুলে মঠবাড়িয়া পৌর শহরের নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি