গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থেকে ডাকাতি মামলার আসামি মোহাম্মদ বজল ওরফে বজল্যা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে উপজেলার শাপলাপুর ইউনিয়নের পুইছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মদ ভূঁইয়া জানান, সাতটি মামলার পলাতক আসামি বজল। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।