প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আবু বকর ছিদ্দিক ওরফে মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, মানিকের বিরুদ্ধে শহীদ মিনার ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।