গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজার থেকে গতকাল দুপুরে একটি বিদেশি পিস্তলসহ আবু বক্কর হোসেন (২৬) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি একজন অস্ত্র ব্যবসায়ী। তাঁর বাড়ি জেলার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, অস্ত্র বিক্রির জন্য এক ব্যক্তি বাজারে অপেক্ষা করছেন, এমন সংবাদে বেলা একটার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।