গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবেশ কুমার শীল (৩৫) হত্যা মামলার অন্যতম আসামি বরকত উদ্দিন সরদারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাংশার পাট্টা ইউনিয়নের জোনা পাট্টা গ্রামের ইসমাইল সরদারের ছেলে। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাংশার মাগুরাডাঙ্গী বাজার এলাকা থেকে বরকতকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।