গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি খান আবদুস সোবহানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলার কালনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। সোবহানী লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের খান মশিয়ার রহমানের ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও লোহাগড়া থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। অস্ত্র আইনে মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে নড়াইল জেলহাজতে পাঠানো হয়েছে।