গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন (৪৯) ও উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। উল্লাপাড়ার থানার ওসি তাজুল হুদা জানান, রাত আটটার দিকে আজাদ হোসেনকে পৌর শহর থেকে এবং দিবাগত রাত দেড়টার দিকে লাহিড়ী মোহনপুর এলাকা থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ