প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে গত শুক্রবার ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার কয়ারপাড় গ্রামের মো. শফিকুল ইসলাম, সমর আলী, তোতা মিয়া, ইমদাদুল হক, ফারুক হোসেন, রফিজুল ইসলাম, শাহজাহান মিয়া, আবুল কালাম, আবদুল হালিম ও সাইফুল ইসলাম। নালিতাবাড়ী থানার পুলিশ জানায়, পুলিশ শুক্রবার রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কয়ারপাড় গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের আবদুল হালিমের বসতবাড়ি থেকে জুয়া খেলার সময় তাঁদের আটক করা হয়। এ ব্যাপারে জুয়া আইনে মামলা করা হয়েছে। গতকাল তাঁদের আদালতে পাঠানো হয়েছে।