প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বীরগঞ্জ থানার পুলিশ গতকাল শনিবার অভিযান চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের সোহেল (২৬) ও হুমায়ুন (২৫)। বীরগঞ্জ থানার পরিদর্শক ফখরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুজন ও তাঁদের সহযোগীরা ১৪ সেপ্টেম্বর বীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল মোড় থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করেন। এ ঘটনায় থানায় দুজনের বিরুদ্ধে মামলা হয়। তাঁদের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।