প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার রাতে শ্রমিকনেতা এ কে এম সাজ্জাদ ওরফে সোহাগকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জাহানারা আরজুর ছেলে। জাহানারা আরজু দাবি করেন, স্বতন্ত্র পদে থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার জানান, রাজবাড়ী থানায় গত বছর ডিসেম্বরে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।