প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের মধ্য পানজোরা গ্রামে অভিযান চালিয়ে নকল ইলেকট্রিক মালামাল, সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোরে পানজোরা গ্রামের শামীম আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে শামীমসহ তিনজনকে আটক করা হয়। বাকি দুজন হলেন খাগড়াছড়ির ঘুইমারা উপজেলার রেজাউল করিম ও রিয়াদ হোসেন। এ সময় শামীমের ছোট ভাই মো. তৌহিদ পালিয়ে যান।