গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে সরকারি গাছ কাটার অভিযোগে মশিয়ার রহমান (২৬) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার কাশিয়াবাড়ী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উপজেলা ভূমি কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশিয়াবাড়ী বাজারের সরকারি জমিতে মেহগনি জাতের চারটি গাছ ছিল, যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। ওই গাছগুলো গতকাল বেলা দুইটায় কামারপাড়া গ্রামের মশিয়ার রহমানসহ পাঁচজন কেটে নিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ ওই বাজার থেকে মশিয়ারকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়।