গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলা ও মাদকদ্রব্য বিক্রির অভিযোগে গত শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর এলাকার সরদারপাড়ার গোলাম রব্বানী ও জিয়ানগর ইউনিয়নের বরিয়া ভেলনা গ্রামের মোশারফ হোসেন। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, গোলাম রব্বানীর বিরুদ্ধে নাশকতার মামলাসহ তিনটি মামলা রয়েছে। আর মোশারফ হোসেনের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করা হয়েছে।