গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ আজাদকে (৩৪) সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গত ৩ মার্চ বিএনপি ও জামায়াতের তাণ্ডব চালানোর ঘটনায় মামলা রয়েছে। পুলিশ সূত্র জানায়, তাণ্ডবের ওই ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষ থেকে ১০টি মামলা করা হয়। মামলায় আজাদ আসামি হওয়ার পর থেকে পালিয়ে ছিলেন। আজাদকে তালোড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ আজাদকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি