গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গত রোববার বিকেলে শহরের মিস্ত্রিপাড়ায় অভিযান চালিয়ে মো. হাসানুজ্জামান (২৩) নামের এক ছিনতাইকারীকে আটক করেন। ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হামিদ বলেন, আটক করা ব্যক্তিকে রোববার রাতেই সদর থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। হাসানুজ্জামান মিস্ত্রিপাড়ার মৃত সাদরুজ্জামানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ