প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকায় গত রোববার বিকেলে এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হন। ধর্ষণে সহযোগিতার অভিযোগে গতকাল সোমবার এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়েটির বাবা রোববার রাতে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। এতে পৌর এলাকার শাওন আহাম্মেদ (২২) ও তাঁর এক ফুপাতো বোনকে আসামি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, শাওনকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ধর্ষণে সহযোগিতা করায় শাওনের ফুপাতো বোনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি