গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া থেকে মো. রবিউল আলম ওরফে রবি চৌধুরী (২৮) নামের জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার বাজালিয়া ইউনিয়নের পশ্চিম বাজালিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি বাজালিয়া ইউনিয়নের চৌধুরীপাড়ায়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন বলেন, জামায়াতের কর্মী রবিউলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে পাঁচটি মামলা আছে। রবিউল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত রোববার রাতে তিনি বাড়িতে এসেছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।