গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপকূলে জলদস্যুদের অস্ত্র প্রশিক্ষক হিসেবে পরিচিত আবুল কালাম ওরফে পিসি কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, গতকাল শনিবার উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা আছে।