গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল বুধবার ভোরে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-১২) ৪০৬ বোতল ফেনসিডিলসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। পরে ওই দুই তরুণকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেপ্তার হওয়া দুই তরুণ হলেন বগুড়া সদরের মালগ্রামের মেরাজুল ইসলাম (৩৫) ও খান্দার জেলেপাড়ার হুমায়ুন কবির (৪০)। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনার দিন ভোর রাতে র্যা বের টহলরত সদস্যরা বগুড়া-নওগাঁ সড়কের চৌমহনি বাজার এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে।