প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১২টি গুলিসহ শাহ আলম (৩৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নাচোল থানার পুলিশ। তিনি সদর উপজেলার ধাইনগর চরমির্জাপুর গ্রামের মন্টু আলীর ছেলে। নাচোল থানার ওসি ফাছির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেপুর ইউপির মল্লিকপুর বালিকা উচ্চবিদ্যালয়-সংলগ্ন আমবাগান থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।