গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে হারুন মিয়া (৬১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সান্তাহার বাজারের ঢাকা বোর্ডিংয়ের ব্যবস্থাপক। এ ছাড়া মাদকসহ ইসমাইল হোসেন (২২) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইসমাইল পৌর এলাকার কালীতলা মহল্লার মোকছেদ আলীর ছেলে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতে পুলিশের বিশেষ অভিযানে হারুন মিয়াকে সান্তাহার থেকে এবং ২০ পুরিয়া হেরোইন, ৫০ পুরিয়া গাঁজাসহ ইসমাইলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।