গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থেকে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শামসুল আলম ওরফে পাগলা শামসুকে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার জামে মসজিদ মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ছয় লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। শামসুল আলমের বাড়ি সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকায়। সাতকানিয়া থানার এএসআই নিয়ামত উল্লাহ বলেন, শামসুল আলম এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। তিনি মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি। সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, শামসুল আলমকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।