প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. অহিদুজ্জামানকে (২৫) গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ৷ সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের রত্নাই সেতু এলাকা থেকে গত শুক্রবার রাতে তাঁকে চার বোতল ফেনসিডিলসহ আটক করা হয়৷ এ সময় তাঁর কাছ থেকে নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়৷ এ ঘটনায় ওই রাতেই অহিদুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়৷ শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে৷